ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪০ দিনেও যোগদান করেনি ইউএনও, ভোগান্তিতে মানুষ ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৪০ দিন ধরে নেই পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এতে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কাজে দেখা দিয়েছে স্থবিরতা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

পীরগঞ্জ উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মো. রমিজ আলম রংপুরে জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গত ২১ জানুয়ারি যোগদান করেছেন। আর পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানকে পীরগঞ্জে ইউএনও হিসেবে বদলি করা হয়।
কিন্তু ৪০ দিনেও তিনি পীরগঞ্জ উপজেলায় যোগদান করেননি। পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার এন এম ইসফাকুল কবীর অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইউএনওর দায়িত্ব পালন করছেন।
ইউএনওর অবর্তমানে তাকে পৌর সভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানেরও দায়িত্বে পালন করতে হচ্ছে। এছাড়াও প্রায় ২শ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও চেপে বসেছে সহকারী কমিশনারের উপর।
একজন কর্মকর্তার পক্ষে ভূমি দপ্তর, ইইএনওর দপ্তর, উপজেলা চেয়ারম্যানের দপ্তর, পৌরসভার দপ্তর সহ পীরগঞ্জ উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ইউনিয়ন চেয়ারম্যান মখলেসরি রহমান চৌধুরী বলেন, ব্যস্ততার কারণে এসিল্যান্ডকে সেভাবে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া সব কাগজে স্বাক্ষর দিতে চান না এসিল্যান্ড। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। পৌর কর্মচারী সংসদের সভাপতি তোজামুল জানান, ব্যাংক অ্যাকাউন্ট চালাতে সমস্যা হচ্ছে। এসিল্যান্ড প্রথমে কোনো চেকে স্বাক্ষর দিতে চাননি। এখন জরুরি চেকে স্বাক্ষর করছেন। যথাযথ সময়ে চেকে স্বাক্ষরের অভাবে অনেক কাজে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) এন এম ইসফাকুল কবীর বলেন, কাজের অনেক চাপ। তবুও যথাসাধ্য চেষ্টা করছি। জরুরিভাবে ইউএনও যোগদান করলে ভালো হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, পীরগঞ্জ উপজেলায় দ্রুত ইউএনও দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪০ দিনেও যোগদান করেনি ইউএনও, ভোগান্তিতে মানুষ ।

আপডেট টাইম : ০৩:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫