ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

ঠাকুরগাঁওয়ে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ।

মোঃ মজিবর রহমান শেখঠাকুরগাঁও :বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, উৎসবভাতা, বাসা ভাড়া, মেডিকেল ভাতা সহ শিক্ষা ক্ষেত্রে সরকারী, বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । রোববার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষকরা চৌরাস্তায় আসে।

মানববন্ধনে বিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো কয়েকজন শিক্ষক। এ সময় বক্তারা বলেন, বে – সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পূর্নাঙ্গ উৎসব ভাতা, সরকারী নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা ঈদের আগে প্রদান করতে হবে। এর আগে আমাদেরকে অনেকবার আশ্বস্থ করা হয়েছে। কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের সাথে আমাদের বৈষম্য দুর হচ্ছে না। বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্যর স্বীকার হতে চাই না। তাই আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক না হলে ঈদের পরে কঠোর কর্মসূচির হুমকী দেন শিক্ষকরা। পরে শিক্ষকরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্বারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে জমা দেয় ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ।

আপডেট টাইম : ০৬:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫