ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় ৪ লাখ ৪০ হাজার টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিরিয়ায় ফের দূতাবাস চালু করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: দামেস্কে কর্মরত একটি ছোট কূটনৈতিক দল নিয়ে বৃহস্পতিবার জার্মানি আনুষ্ঠানিকভাবে সিরিয়ায় পুনরায় দূতাবাস চালু করেছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জামার্নির দূতাবাস বন্ধে হয়ে যায়। বাশার আল-আসাদের পতনের তিন মাস পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মিশনটি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।

জার্মানির একটি সূত্র জানায়, সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতির কারণে কনস্যুলার বিষয় ও ভিসা লেবাননের রাজধানী বৈরুত থেকে পরিচালিত হবে।

সূত্রটি জানিয়েছে, ‘স্বৈরশাসক আসাদের উৎখাতের পর জার্মানি সিরিয়ার জনগণকে তাদের স্থিতিশীল ভবিষ্যতের পথে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। স্থিতিশীল সিরিয়ায় জার্মানির সর্বোচ্চ আগ্রহ রয়েছে।’

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মাঠে উপস্থিতির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ গড়ে তুলতে পারি। এভাবে অন্যান্য বিষয়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারি, যা সকল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

সিরিয়ায় ফের দূতাবাস চালু করলো জার্মানি

আপডেট টাইম : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫