ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

সভাপতি মাওলানা আব্দুর রহিম, সম্পাদক মুফতি সাইফুল ইসলাম।

হাফসা আক্তার : রাজধানীর উত্তরখানের উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ইত্তেহাদুল উলামা উত্তরখান’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২০সেপ্টেম্বর) উত্তরখানের একটি মিলনায়তনে ৯৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর নির্বাচনে আগামী তিন বছরের জন্য চারটি গুরুত্বপূর্ণ পদে উলামায়ে কেরাম তাঁদের নতুন নেতৃত্ব বেছে নেন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি সাইফুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি মাহমুদুল্লাহ আড়াইহাজারী এবং কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।

উপস্থিত উলামায়ে কেরামগণ বলেন, ইত্তেহাদুল উলামা উত্তরখান শুধু একটি সংগঠন নয়, বরং এটি উত্তরখানের উলামায়ে কেরামের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে।

তারা বলেন, এটি শুধু নির্বাচন নয়, বরং উলামায়ে কেরামের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া ও আলিঙ্গনে বরণ করে নেন সহকর্মী আলেম-উলামাগণ। এসময় উপস্থিতদের চোখেমুখে ছিল আনন্দ আর ভবিষ্যতের প্রত্যাশা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের খেদমতের উদ্দেশ্যে এই দায়িত্ব নিচ্ছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠন উত্তরখানের উলামাদের প্রকৃত অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করব,ইনশাআল্লাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

সভাপতি মাওলানা আব্দুর রহিম, সম্পাদক মুফতি সাইফুল ইসলাম।

আপডেট টাইম : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫