ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

আ. লীগ, ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ বা ছাত্রলীগের পরিচয়ের কারণে নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তবে কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা।

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’

উপদেষ্টা আরও বলেন, গতবারের চেয়ে এবার ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। তবে আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আলু চাষিরা এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সরকারের আলু চাষিদের প্রণোদনা দেয়ার চিন্তা-ভাবনা আছে।

পেঁয়াজসহ অন্যান্য ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শাক-সবজির উৎপাদনও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার চাইছে যেন পুরো মৌসুমজুড়ে সবজির দাম সহনীয় থাকে। এছাড়া সরিষা উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৮৬ শতাংশ। এসব সংরক্ষণে সরকার কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াচ্ছে।

সারের মজুদ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি নন ইউরিয়া সার মজুদ আছে। ১৯৬১ সালের পর এর এটি সবচেয়ে বেশি মজুদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

আ. লীগ, ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬