ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ করতে জামাতের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি-মোহাম্মদ সেলিম উদ্দিন

হাফসা আক্তার :

ঢাকা নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন। কর্মসূচি সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও বাজারের আশেপাশে পালিত হয় । মহানগরী আমীর নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এ সময় মহানগরী আমীরের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, উত্তরা অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, জামায়াত নেতা ফিরোজ আলম ও হারুন অর রশীদ তারেক প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, নগর জীবনকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সকলকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে কাউকে উদাসীন থাকার সুযোগ নেই। আর সুনাগরিক হিসাবে এ দায়িত্ব কেউই এড়াতে পারে না। আমীরে জামায়াত তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে আজ ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি সকলকে সাথে নিয়ে নিজ হাতে রাস্তাঘাট পরিচ্ছন্ন করে তার দেওয়া অঙ্গীকার পালন করেছেন। আমরাও তার সাথে ছিলাম। নগরবাসীর জন্য মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ ও সাবলীল করতে আমাদের এ অভিযান মাসব্যাপী চলবে। তিনি ঢাকা নগরীর পরিবেশকে সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখতে খোলা মন নিয়ে নগরবাসীকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবার হাজির হয়েছে পবিত্র মাহে রমজান। উদ্দেশ্য, তাকওয়া অর্জন এবং হক্ব-বাতিল এবং হারাম-হালাল চিনে বাস্তবজীবনে তার প্রতিফলন ঘটানো। এ মোবারক মাসেই বিশ^মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। মূলত, কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। তিনি দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মহানগরী উত্তর আমীর বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনী ফলাফলে প্রমাণিত হয়েছে যে, ঢাকা মহানগরী উত্তর ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়েছে। মোট ৪ টি আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিজয়ী হয়েছে শরীক দল এনসিপি । আরো দু’টি আসনে সামান্য ব্যবধানে হারলেও সেসব স্থানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঢাকা ১৮ আসনে জোটের একজন নবীন প্রার্থী ১ লাখ ২৬ হাজার ভোট পেয়ে আলোরণ সৃষ্টি করেছেন। তাই আগামী দিনে ঢাকা নগরীতে আমাদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি আগামী দিনে বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ করতে জামাতের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি-মোহাম্মদ সেলিম উদ্দিন

আপডেট টাইম : ০৬:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬