ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

জনবান্ধব পুলিশিং ও সেবা নিশ্চিতের নির্দেশ রাজশাহীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক, | ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জেলা পুলিশের কাজের গতিশীলতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

হয়রানিমুক্ত সেবা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত কাঙ্ক্ষিত পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ এলাকায় চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা থানা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

পেশাদারিত্ব পুলিশ সদস্যদের দেশপ্রেম, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানানো হয়।

জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী।

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জনবান্ধব পুলিশিং ও সেবা নিশ্চিতের নির্দেশ রাজশাহীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬