ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

হাফসা আক্তারঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর ১৬ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আব্বাস আলী ফাউন্ডেশন। এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।­

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন খান, কাফরুল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আব্বাস আলী, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত, বলেন—মানবতার কল্যাণে কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর মূল লক্ষ্য।

আয়োজকরা আরও জানান, করোনা মহামারির সময়েও আব্বাস আলী ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা প্রদান করেছে। এছাড়াও প্রতিবছর নিয়মিতভাবে ইফতার মাহফিলসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৪:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬