ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’

নিজস্ব প্রতিনিধি: ঈদের ছুটিতেও দেশের মানুষের স্বাস্থ্যসেবা ঠিকভাবে চলছে কি না তা নিশ্চিত করতে হঠাৎ সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোর সব বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন।

ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা রোগীর সেবায় নিয়োজিত, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা এই দুর্গম এলাকার মানুষের ভরসা। আপনারা যে ত্যাগ স্বীকার করছেন, তা সরকার জানে এবং গর্বিত।” তিনি উপস্থিত চিকিৎসকদের মনোবল বাড়ান এবং তাদের ত্যাগের প্রশংসা করেন।
হাসপাতালে থাকা চারজনের মধ্যে একজন চিকিৎসক অনুপস্থিত থাকায় ড. মুহিত তাৎক্ষণিকভাবে খোঁজ নেন এবং নির্দেশ দেন যেন অনুপস্থিত চিকিৎসকের বিষয়টি দ্রুত সমাধান করা হয়। এছাড়া ভিডিও কলের মাধ্যমে তিনি জরুরি বিভাগের নার্স এবং সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন। তিনি নিশ্চিত করেন যে, ত্রুটিহীন স্বাস্থ্যসেবা তৃণমূলের মানুষদের জন্য যথাসময়ে পৌঁছাচ্ছে।
ড. মুহিত আরও বলেন, “আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।”
হঠাৎ এই সফরের মাধ্যমে প্রতিমন্ত্রী প্রমাণ করলেন যে, ঈদ বা ছুটি কখনোই মানুষের স্বাস্থ্যসেবার মান কমাতে পারবে না। সরকারি নজরদারির মাধ্যমে হাসপাতালের ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে তিনি কার্যক্রমের তত্ত্বাবধান রাখছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’

আপডেট টাইম : ০৪:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬