ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব

রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম :

সোমবার বেলা ১২টায় রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
তিনি ফিতা কেটে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ইসলামিক, গল্প, উপন্যাসসহ নানা ধরনের বই ক্রয় করেন।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন—
“বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ও রাজারহাট বিএনপি ও অন্যান্য দলের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আরো উপস্থিত ছিল বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।
বইমেলার আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন।
মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।
১০ দিনব্যাপী আয়োজিত এই মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী

রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’।

আপডেট টাইম : ০৬:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬