ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকর্মীকে দেশে ফেরার টিকিট দিলেন হাইকমিশনার

সিটিজেন নিউজ ডেস্ক:মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া বাংলাদেশি প্রবাসীকর্মী মিনার হোসেনের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই বিমান টিকিট প্রদান করা হয়।

সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিট বাংলাদেশ হাইকমিশনে প্রদান করা হয়।

এসময় হাইকমিশনার মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে হাইকমিশন সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

প্রসঙ্গত, মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগামী ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকর্মীকে দেশে ফেরার টিকিট দিলেন হাইকমিশনার

আপডেট টাইম : ০৫:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬