ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

রান্নাঘরের কাজ সহজ করার উপায়

সিটিজেন নিউজ ডেস্ক: সবাই তো আর পাকা রাঁধুনী নয়। কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে অনেককেই নিজের রান্নাটা নিজে করে খেতে হয়। অনেকের ঘাড়ে আবার বাড়ির সবার খাবার রান্না করার দায়িত্বও থাকে। দেখা যায়, রান্না করতে গিয়ে অনেকটা সময় খরচ হয়ে যায়। কিন্তু সহজ কিছু কৌশল জানা থাকলে অল্প সময়েও রান্না সেরে ফেলা সম্ভব। আজ চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরের কাজ সহজ করার কয়েকটি উপায়-

১.প্রেসার কুকারে ডাল রান্না করতে গেলেই ঢাকনায় ডালের পানি লেগে মাখামাখি হয়। চারপাশ সবকিছু নোংরা হয়ে যায়। যা পরিষ্কার করতেও খুব কষ্ট হয়। একটি কৌশল খুব কার্যকর হতে পারে এক্ষেত্রে। প্রেসার কুকারে ডাল ফুটোনোর সময় একটি ছোট স্টিলের বাটি রাখুন। এতে করে মসুর ডাল ফুটবে না এবং কুকারের সিটি থেকে কেবল হাওয়া বের হবে। ডালের পানি বের হবে না। এছাড়া ডাল, পানি, লবণ, হলুদ ও তেল দিয়ে প্রেসার কুকার চুলায় বসানোর আগে ভেন্ট ওয়েটের নিচের অংশে কয়েক ফোঁটা তেল দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে চুলায় বসান। এতেও উপচে পড়বে না প্রেসার কুকার।

২.খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধ ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

৩.কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় যা দেবেন তার সঙ্গে সামান্য লবণ দিল। তাহলে আর তেল ছিটবে না।

৪.রসুনের খোসা সহজে ছাড়ানোর জন্য কোয়াগুলো কিছুক্ষণ গরম পানিতে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর রসুনের খোসা ছাড়ালে খুব সহজে তা পরিষ্কার হয়ে যাবে।

৫.নারকেল ভাঙার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দুই ভাগে ভেঙে যাবে।

৬.খুব সহজে প্রেসার কুকারে ভাত রান্না করে ফেলতে পারেন। এজন্য ২ কাপ চাল ধুয়ে দিয়ে দিন। ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি দেবেন। ঢাকনা লাগিয়ে উচ্চ তাপে চুলায় বসিয়ে দিন। দুটি সিটি উঠলে নামিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে ফেলুন। নাহলে ভাত নরম হয়ে যাবে।

৭.দুধ জ্বাল দেওয়ার সময় একটু বেখেয়াল হলেই হাঁড়ি উপচে পড়ে যায়। হাঁড়ির চারপাশে সামান্য তেল মেখে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে অবশ্যই উচ্চতাপে দেওয়া যাবে না দুধ। মাঝারি আঁচে রাখতে হবে।

৮.রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

৯. অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।

১০.সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রান্নাঘরের কাজ সহজ করার উপায়

আপডেট টাইম : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬