ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত

ফেনীতে আজ নানা আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

র‌্যালীটি শহরের কুমিল্লা স্টান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. একে এম ফাহাদ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শামসুল আরেফিন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামীমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সহসভাপতি মোকসেদুল আলম টিপু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা আহবায়ক নাসির উদ্দিন মিলন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, আন্ত:জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের জিলানী, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাল মিয়া, সিএনজি-অটোরিকশা মালিক সমিতির সভাপতি মাকু ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।

এরআগে সকাল ১০টায় শহরের মহিপাল থেকে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর নেতৃত্বে র‌্যালীটি মহিপাল থেকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এছাড়া সকাল সাড়ে ১০টায় এবি পার্টির আয়োজনে শহর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়। সভায় জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত

আপডেট টাইম : ০১:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬