ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিমানের প্রি-হজ ফ্লাইট কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন

হাফসা আক্তার :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৬ সালের প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। ২১ মে ২০২৬ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইট বিজি-৩৫-এর মাধ্যমে এবারের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত এ ফ্লাইট ছিল চলতি বছরের সর্বশেষ প্রি-হজ ফ্লাইট। বিমান জানায়, এ বছর ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে।

হজযাত্রীদের জন্য এসিআই লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় বিশেষ “Hajj Care Pack” বিতরণ করা হয়।

গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান “হজ ফ্লাইট-২০২৬” উদ্বোধনের মাধ্যমে এ বছরের কার্যক্রমের সূচনা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংস্থার সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

হজ কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সব অংশীজনকে ধন্যবাদ জানিয়েছে বিমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিমানের প্রি-হজ ফ্লাইট কার্যক্রম ২০২৬ সফলভাবে সম্পন্ন

আপডেট টাইম : ১১:১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬