ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী

হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ : লেবানন

লেবানন সোমবার জানিয়েছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সম্মত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা বন্ধ করবে আর বিনিময়ে ইসরাইল দক্ষিণ বৈরুতের ওপর হামলা বন্ধ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে একটি ‘খুব ভালো ফোনালাপ করেছেন এবং এর ফলেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা সফল হয়েছে’ বলে দাবি করার পর, লেবানন এ কথা জানালো।

লেবাননের প্রেসিডেন্স দপ্তর জানায়, ওয়াশিংটনে লেবানন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল যদি বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়েহে হামলা বন্ধ করে, তাহলে হিজবুল্লাহও ইসরাইলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, ব্যাপক বিমান হামলা এবং গত দুই দশকের মধ্যে সবচেয়ে গভীর স্থল আক্রমণÑ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরাইলে রকেট নিক্ষেপ করে, যার  ফলে লেবাননও মধ্যপ্রাচ্যের ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে।

ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরাইল ও হিজবুল্লাহকে উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি শান্ত করার জন্য রাজি করাতে সক্ষম হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলাপচারিতার পর, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে লিখেছেন, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যে সব সেনা ইতোমধ্যেই অঞ্চলটির উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা সব ধরনের হামলা বন্ধ করতে সম্মত হয়েছে।  ইসরাইলও তাদের ওপর হামলা করবে না এবং তারাও ইসরাইলের ওপর হামলা করবে না।’

পরে নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, হিজবুল্লাহ যদি ইসরাইলের শহরে ও নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে ইসরাইল বৈরুতের ভেতরে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান।

হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ : লেবানন

আপডেট টাইম : ০২:১৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬