ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় ৪ লাখ ৪০ হাজার টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি বাজেট গত বছরের তুলনায় ১০.৩৫ শতাংশ বেড়েছে। আমাদের প্রণোদনা বা উন্নয়ন বাজেট আছে। বাজেটের ভেতরেও ভাগ আছে। সেখানে প্রণোদনা বাজেটে বেড়েছে ৫৯ শতাংশ। যা অনেক বেড়েছে। যারা বলে কৃষিতে বাজেট কমেছে, তারা হিসাব করেনি। এবারের কৃষিতে বাজেট অতীতের তুলনা বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে ‘জাতীয় ফল মেলা ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছর ফল মেলা হয়ে থাকে। ফল উৎপাদনে বাংলাদেশ বিপ্লব ঘটিয়েছে। আমাদের যে-সকল ফল বিলুপ্তির পথে রয়েছে, সেগুলোকে এখানে উঠিয়ে আনা হয়েছে। বিদেশি যে-সকল ফল আমাদের দেশে উৎপাদন করা সম্ভব, যেগুলো আমরা আমদানি করতাম, সেগুলো এখানে উৎপাদন হচ্ছে। আমাদের আমদানি কমেছে। আশা করি, আগামী বছর আমাদেরকে আর আমদানি করতে হবে না।

বিদেশে ড্রাগন ফল রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আগে আমরা ড্রাগন ফল আমদানি করতাম। এখন চিন্তা করছি, ড্রাগন ফল আমরা রপ্তানি করব। এটা কিন্তু একটা বাইরের ফল। আমরা ওয়েদারের কারণে রপ্তানি করার সাহস পাচ্ছি। বিদেশি ফলের বিকল্প হিসাব ও আমাদের সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আম, কাঠাল রপ্তানি শুরু করেছে। এ বছর কাঠাল রপ্তানি বেড়ে যাবে। আগামী দিনে ফল রপ্তানি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসবে।

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস স্লোগানকে সামনে রেখে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬