ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বকাপের আড্ডা জমে উঠুক সৌদি মুতাব্বাকের স্বাদে

সিটিজেন নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের মতোই সৌদি আরবের ফুটবল উন্মাদনাও থাকে চোখে পড়ার মতো। মাঠের উত্তেজনার পাশাপাশি এই আসরকে ঘিরে সৌদি আরবের দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় তাদের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মুতাব্বাক নতুন করে সবার দৃষ্টি আকর্ষণ করছে। খুব সহজ উপকরণেই এটি ঘরেই তৈরি করা যায়।বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে সৌদি আরবের স্বাদে ভরা এই ঐতিহ্যবাহী খাবার যুক্ত হলে, তা হয়ে ওঠে এক ভিন্নধর্মী উপভোগের অভিজ্ঞতা-যেখানে ফুটবল আর খাবারের আনন্দ একসঙ্গে মিশে যায়।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে মুতাব্বাক কীভাবে তৈরি করবেন-
উপকরণ
ময়দা ২ কাপ
মুরগির বা খাসির কিমা ২কাপ
ডিম ৪টি
পেঁয়াজ কুচি ১টি
টমেটো কুচি ১টি
কাঁচা মরিচ কুচি ২-৩টি
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
ধনিয়া গুঁড়া আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
পানি প্রয়োজন অনুযায়ী
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি: একটি বড় পাত্রে ময়দা, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি দিয়ে রুটির ডোয়ের মতো নরম খামির তৈরি করুন। খামিরটিকে ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে ২০-২৫ মিনিট রেখে দিন।

প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে আদা-রসুন বাটা ও পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন। এরপর কিমা, লবণ, জিরা, ধনিয়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিন। কিমা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন। রান্না শেষে কিমা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।

এবার একটি বড় বাটিতে ডিমগুলো ভেঙে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা কুচি, স্বাদমতো লবণ এবং রান্না করা ঠান্ডা কিমা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

ময়দার ডো থেকে ৪টি সমান লেচি কেটে নিন। প্রতিটি লেচি খুব পাতলা করে বেলুন, ঠিক যেমন পাতলা রুটি বা রুমালি রুটির মতো হয়।

বেলা রুটির ঠিক মাঝে ৩-৪ চামচ কিমা ও ডিমের মিশ্রণ দিন। রুটির চারপাশ থেকে ভাঁজ করে খামের মতো বন্ধ করে দিন, যাতে পুরটি ভেতরে আটকে থাকে এবং বাইরে বের হতে না পারে। প্যানে সামান্য তেল বা মাখন গরম করে মুতাব্বাকটি সাবধানে বসিয়ে দিন।মাঝারি আঁচে দুই পিঠ সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হলে গরম গরম পরিবেশন করুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বিশ্বকাপের আড্ডা জমে উঠুক সৌদি মুতাব্বাকের স্বাদে

আপডেট টাইম : ০৬:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬