ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শ্রমিকদের জন্য তাৎক্ষণিক ভিসা চালুর ঘোষণা দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: শ্রমিকদের জন্য তাৎক্ষণিক ভিসা চালুর ঘোষণা দিয়েছে সৌদি। সোমবার দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নতুন এই ভিসা চালুর ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের অধীনে কিওয়া পোর্টালের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে।

শ্রমিকদের নিয়োগ দিতে নতুন এই ভিসার জন্য রেজিস্টার করতে পারবেন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা। বেসরকারি সেক্টরের যেসব প্রতিষ্ঠান সৌদির জাতীয়করণ প্রকল্পের ক্ষেত্রে শীর্ষে আছে এবং মন্ত্রণালয়ের নিয়মনীতি পুরোপুরি মেনে চলছে তারাই সহজে এই ভিসা পাবে।
আগে স্বাভাবিক নিয়মে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ভিসা পেতে সময় লাগত প্রায় ৮ মাস। কিন্তু এখন আর এতো সময় অপেক্ষা করতে হবে না। তবে নতুন এই ভিসা সার্ভিসের সুবিধা পাওয়ার আগে বিভিন্ন কোম্পানিকে অবশ্যই কিছু বাধ্যবাধকতা মেনে চলতে হবে। নতুন এই ভিসা সার্ভিসের মাধ্যমে সৌদিতে জাতীয়করণের হার বাড়বে বলে আশা করা হচ্ছে।

‘স্থানীয়করণ বনাম তাৎক্ষণিক নিয়োগ’-এর অধীনে উল্লেখযোগ্য হারে জাতীয়করণ বৃদ্ধির লক্ষ্যেই এই সেবা চালু হচ্ছে। যে প্রতিষ্ঠানে যত বেশি সৌদি নাগরিককে নিয়োগ দেয়া হয়েছে তারা তত বেশি শ্রমিককে তাৎক্ষণিক ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

এক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে মন্ত্রণালয়। এর অধীনে সেসব প্রতিষ্ঠানই এমন ভিসা সুবিধা পাবে যারা মধ্যম সবুজ ক্যাটাগরিতে রয়েছে এবং উচ্চহারে জাতীয়করণে সহায়তা করছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানকে টানা ১৩ সপ্তাহ মধ্যম সবুজ ক্যাটাগরি অথবা গত ৫২ সপ্তাহে অন্তর্বর্তী ২৬ সপ্তাহ এই ক্যাটাগরিতে থাকতে হবে।

পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বৈধ ওয়ার্ক পারমিটও থাকতে হবে এবং তাদেরকে ওয়েজ প্রটেকশন প্রোগ্রাম মেনে চলতে হবে।
নতুন এই কিওয়া প্লাটফর্ম ঘোষণার মাধ্যমে শ্রম মন্ত্রণালয় সৌদির শ্রমবাজারে দক্ষ শ্রমিক নিয়োগের হার বাড়াতে চাইছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ

শ্রমিকদের জন্য তাৎক্ষণিক ভিসা চালুর ঘোষণা দিল সৌদি

আপডেট টাইম : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯