ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

স্মার্টফোনের দাম কমাল টেকনো

সিটিজেন নিউজ ডেস্ক: বাজারে যন্ত্রাংশের খরচ ও করের চাপ বাড়লেও গ্রাহকদের জন্য স্মার্টফোনের দাম কমানোর উদ্যোগ নিয়েছে টেকনো।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও জুলাই থেকে কর পরিবর্তনের কারণে স্মার্টফোনের বাজারে দাম বাড়তে পারে। যেখানে অন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো হাঁটছে ভিন্ন পথে। দেশের আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের দাম কমানোর উদ্যোগ নিয়েছে।

ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ) মডেলের আগের দাম ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা। এখন সেটি পাওয়া যাবে ৩৬ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ দাম কমেছে ২ হাজার টাকা।

অন্যদিকে ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ) সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। এতে ক্রেতারা ৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। উল্লেখিত দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।

টেকনোর ভাষ্য, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো যন্ত্রাংশের দাম বেড়েছে। ৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর অনেক ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় গ্রাহকদের কথা বিবেচনায় রেখেই মূল্যছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তিকে আরও সহজলভ্য করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মূল্যছাড়ের অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্মার্টফোনের দাম কমাল টেকনো

আপডেট টাইম : ০৮:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬