ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল,ফ্যাসিবাদ চাই না বিরোধী দলীয় নেতা  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা প্রকাশ ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন নারীরা যে ৫ কথা ভুলেও সঙ্গীকে বলবেন না আন্দোলনে সমর্থন জানানো শাবানা আজমি আইসোলেশনে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

উদ্বোধন করলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান

মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান, শ্রেণিকক্ষের পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘সততা স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতার চর্চা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা বাস্তবভাবে অনুশীলনের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নৈতিক শিক্ষা বিকাশে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

উদ্বোধন করলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান

আপডেট টাইম : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬