ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

 দক্ষিণ চীন সাগরে ৬২ জন নাবিক বহনকারী ভিয়েতনামের একটি জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ‘খোই গুয়েন ১৮’ নামের মালবাহী জাহাজটি যা ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত ইয়ংশু রিফের কাছে, দুর্ঘটনার কবলে পড়ে। এ পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম বিপদে পড়া জাহাজটির পাঠানো সংকেত শনাক্ত করে।

সিনহুয়া জানায়, এলাকায় ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ভিয়েতনামের একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

চীনের দ্বীপ প্রদেশ হাইনানের কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া আরও জানায়, ‘খোই গুয়েন ১৮’ ভিয়েতনামে নিবন্ধিত একটি জাহাজ। এর দৈর্ঘ্য ৭০ মিটারের সামান্য কম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

আপডেট টাইম : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬