ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু ‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলার পর পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে এনসিপি নেতারা দেশীয় লজিস্টিকস খাতে বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কারের আহ্বান জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

চলতি মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।  দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে ।

গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের ফলে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক সম্পূর্ণ ঢেকে গেছে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালান।

ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, সেখানে জীবিত কাউকে পাওয়ার কোনো লক্ষণ নেই। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১ জন।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা ও পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে নদাঁড়িয়েছে।

এর মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েন। ওই ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

আপডেট টাইম : ১১:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬