ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

দীর্ঘ বিরতির পর ভেনেজুয়েলা ও আরুবার মধ্যে আবার চালু হচ্ছে বিমান চলাচল

 দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ভেনেজুয়েলা ও নেদারল্যান্ডসের ছোট দ্বীপ আরুবার মধ্যে আবারও বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে। শুক্রবার আরুবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নেদারল্যান্ডসের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ক্যারিবীয় অঞ্চলের তিনটি দ্বীপের একটি, যেগুলোকে একসঙ্গে ‘এবিসি দ্বীপপুঞ্জ’ বলা হয়। এর মধ্যে রয়েছে আরুবা, বোনায়ার ও কুরাসাও রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০১৯ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই দ্বীপপুঞ্জের সঙ্গে দেশটির সব ধরনের সমুদ্র ও আকাশপথের যোগাযোগ বন্ধ করে দেন। সে সময় বিরোধীরা দ্বীপগুলোর মাধ্যমে সংকটপীড়িত ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল।

মাদুরো ওই উদ্যোগকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখেছিলেন।

আরুবার পরিবহনমন্ত্রী ভেনড্রিক সিসিলিয়া জানান, শনিবার থেকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালু হবে।

তিনি বলেন, ‘প্রথম ধাপে আরুবা ও ভেনেজুয়েলার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য আকাশসীমা খুলে দেওয়া হবে।’

গত ২০১৯ সালের ওই কূটনৈতিক বিরোধের কয়েক মাস পর দুই দেশের মধ্যে সমুদ্রপথের যোগাযোগ অবশ্য পুনরায় চালু হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

দীর্ঘ বিরতির পর ভেনেজুয়েলা ও আরুবার মধ্যে আবার চালু হচ্ছে বিমান চলাচল

আপডেট টাইম : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬