ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

ইসরাইলি হা/মলায় গাজায় নি/হত ৮

 হামাস যুদ্ধ বন্ধের চুক্তির সর্বশেষ ধাপে সম্মতি দেওয়ার কথা জানানোর পরও গাজায় রাতভর ইসরাইলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি হামলায় একাধিক আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয় বলে জানানো হয়েছে।

হামাস শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি পরিকল্পনায় তারা সম্মতি দিয়েছে। ওই পরিকল্পনায় হামাসের অস্ত্র হস্তান্তর এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে ইসরাইল এখনো আনুষ্ঠানিকভাবে এ চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে দেশটির একটি রাজনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, হামাসের ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ ছাড়া ইসরাইলি বাহিনীর ‘কোনো ধরনের প্রত্যাহার হবে না’।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, রোববার মধ্যরাতের দিকে চালানো হামলায় একাধিক আবাসিক ভবনে আঘাত করা হয়েছে এবং আটজন নিহত হয়েছে।

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে চালানো একটি হামলায় একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি সামরিক হেলিকপ্টারের আঘাতে এক ব্যক্তি ও তার স্ত্রী নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র জানান।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে আরেকটি অ্যাপার্টমেন্টে হামলায় তিনজনকে লক্ষ্য করা হয়, যাদের মধ্যে একজন শিশু ছিল।

এর আগে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরাইলি হামলায় আরও আটজন নিহত হয়েছেন। ওই হামলায় একটি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং একটি ভবনের ছাদও লক্ষ্যবস্তু করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

ইসরাইলি হা/মলায় গাজায় নি/হত ৮

আপডেট টাইম : ১২:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬