ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোমে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত বিমানের BG306 ও BG305 ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে বই পড়ে পুরস্কার পেল খুলনার কৃতী শিক্ষার্থীরা একটি প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে লিখে নিয়ে জোরপূর্বক দখল করে ধানের চারা রোপন দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার : পর্যটনমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল ৩৬ জুলাই গণঅথ্থান ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিক-মালিক-সরকার একসঙ্গে: তথ্যমন্ত্রী রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন পরিবেশকে ও দেশকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে — মাসুদ সাঈদী

পাকিস্তান সিরিজে ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন পোপ-কার্স ও লরেন্স

ওলি পোপ-ব্রাইডন কার্স ও ড্যান লরেন্সকে ফিরিয়ে এনে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গেল বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেন পোপ। বাজে ফর্মের কারণে গত অ্যাশেজের তৃতীয় টেস্টের পর দল থেকে বাদ পড়েন তিনি। ২০১৮ সালে অভিষেকের পর দেশের হয়ে ৬৪ টেস্টে ৯ শতক ও ১৬ অর্ধশতকে ৩ হাজার ৭৩২ রান করেছেন পোপ।

পোপের মতো গত অ্যাশেজে সর্বশেষ টেস্ট খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার কার্স। কনুই ও কবজির চোটে অ্যাশেজের পর থেকে দলের বাইরে ছিলেন তিনি। ইনজুরির কারণে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে পড়েন কার্স। কাউন্টি টি-টোয়েন্টি দিয়ে গত জুলাইয়ে মাঠে ফেরেন তিনি।

২০২৪ সালে টেস্টে পথচলা শুরুর পর ১৪ ম্যাচে ৫৮ উইকেট ও ৩৫৭ রান করেছেন এই ডান-হাতি পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর আবারও ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন লরেন্স। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ৬৫ দশমিক ৬৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮৮ রান করেছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন লরেন্স। ২০২১ সালে টেস্ট আঙিনায় পা রাখার পর ১৪ ম্যাচে ৬৭১ রান ও ৩ উইকেট নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেলকে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব শুরু করবেন জো রুট।

পাকিস্তান সিরিজের দল নির্বাচনের সময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। আরও ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিক। আগামী ডিসেম্বরে ফ্লেমিং দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত কোচ হিসেবে থাকবেন ট্রেসকোথিক।

আগামী ১৯ আগস্ট থেকে হেডিংলিতে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড- পাকিস্তান। এরপর লর্ডসে ২৭ আগস্ট থেকে দ্বিতীয় এবং ৯ সেপ্টেম্বর থেকে এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

পাকিস্তান সিরিজের জন্য প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রোমে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত বিমানের BG306 ও BG305 ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে

পাকিস্তান সিরিজে ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন পোপ-কার্স ও লরেন্স

আপডেট টাইম : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬