ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোমে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত বিমানের BG306 ও BG305 ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে বই পড়ে পুরস্কার পেল খুলনার কৃতী শিক্ষার্থীরা একটি প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে লিখে নিয়ে জোরপূর্বক দখল করে ধানের চারা রোপন দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার : পর্যটনমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল ৩৬ জুলাই গণঅথ্থান ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিক-মালিক-সরকার একসঙ্গে: তথ্যমন্ত্রী রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন পরিবেশকে ও দেশকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে — মাসুদ সাঈদী

রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

জেলার বিভিন্ন ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে আজ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে বিভিন্ন ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কৃষিবিদ মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমাসহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের খেলোয়াড়দের অনেক সুনাম রয়েছে। পাহাড় থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছে। এর ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে খেলাধুলার মাধ্যমে নতুন নতুন মেধাবী খেলোয়াড়দের তুলে আনার আহবান জানান।

অনুষ্ঠানে জেলার সর্বমোট ৬৫টি ক্লাব, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রোমে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত বিমানের BG306 ও BG305 ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে

রাঙ্গামাটিতে ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬