হাফসা আক্তার :কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের BG306 এবং ঢাকা-রোম-টরন্টো রুটের BG305 ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্লাইট BG306 ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
যা জানিয়েছে বিমান_____
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে BG306 রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে BG305 ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।
BG305-এর নতুন প্রস্থানের সময় ৮ আগস্ট ২০২৬, দুপুর ১:০০টা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯:০০টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
BG306-এর হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
যাত্রীদের জন্য সহায়তা
রোমে অবস্থানরত____ BG306-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন ও খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে বিমান।
যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে যাত্রীদের ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, “আপনাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















