ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় গোপন বৈঠককালে যশোর আওয়ামী লীগের ৬ নেতা আ/টক ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিবে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত ১০ যুক্তরাষ্ট্র-সৌদি হামলার পর রিয়াদ সফরের আমন্ত্রণ পেলেন ইরাকের প্রধানমন্ত্রী এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চর সুভারকুঠি পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়নে দুই কিস্তিতে ১ লাখ ১৭ হাজার টাকার অনুদান প্রদান বেদে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্যোগ জরুরি মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায় গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন  ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা

বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের শুভ জন্মদিন আজ।

জন্মদিন উপলক্ষে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জন্মদিন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে ইমামুল হাসান হেলাল বলেন, তাঁর স্বপ্ন ছিল একজন সাধারণ নাগরিক হিসেবে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করা। তবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন সময় তাঁকে ঘিরে নানা ধরনের পরিচয়, মন্তব্য ও সমালোচনা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের বিভ্রান্তিকর আলোচনা ও সমালোচনা করা হয়েছে।

নিজেকে ঘিরে বিভিন্ন নেতিবাচক পরিচিতি প্রসঙ্গে হেলাল বলেন, এসব বিষয়ে অনেকেই না জেনে মন্তব্য করেন। তাঁর ভাষ্য, তিনি কখনো কারও সঙ্গে অকারণে বিরোধে জড়াতে চাননি এবং স্বাভাবিক জীবনযাপন করাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, “মানুষের কাছে আমার ও আমার পরিবারকে নিয়ে নানা ধরনের কথা পৌঁছেছে। কিন্তু বাস্তবতা না জেনে কোনো বিষয়ে মন্তব্য করা দুঃখজনক। আমি চাই সবাই সত্যটা জানুক এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করুক।”

জন্মদিন উপলক্ষে ইমামুল হাসান হেলাল তাঁর রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।

তাঁর জন্মদিনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় গোপন বৈঠককালে যশোর আওয়ামী লীগের ৬ নেতা আ/টক

বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের শুভ জন্মদিন

আপডেট টাইম : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬