ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধরইল উচ্চ বিদ্যালয়ের গর্ব শামস মাহমুদ, এসএসসিতে জিপিএ-৫ অর্জন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কালিয়াকৈর পৌর যুবদলের পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করা হয় সিরাজগঞ্জ-৪ আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ-৪ আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা

মোঃসুজন আহমেদঃ

সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সিরাজগঞ্জ-৪ আসনের উন্নয়ন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত এমপি সেলিনা সুলতানা নিশিতার সৌজন্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়

সভায় সিরাজগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা, চলমান বিভিন্ন কার্যক্রম এবং এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি উল্লাপাড়া-সলঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোসহ বিভিন্ন খাতের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শরফুদ্দিন মঞ্জু, পুলিশের সাবেক ডিআইজি অবসরপ্রাপ্ত খান সাঈদ হাসান জ্যোতি, বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্য ও উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাবসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সিরাজগঞ্জ-৪ আসনের মানুষের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হবে। জনগণের প্রয়োজন ও এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৪ আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা

আপডেট টাইম : ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬