স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়াঃ
কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সহিদুজ্জামান রাসেল। তিনি স্টিয়ারিং মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। তার এ বিজয়ে সহকর্মী, শ্রমিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জানা গেছে, সহিদুজ্জামান রাসেল দীর্ঘদিন ধরে মোটর শ্রমিকদের পাশে থেকে কাজ করে আসছেন। শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে তিনি নিয়মিত কাজ করেছেন। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক ও সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সহিদুজ্জামান রাসেল প্রয়াত আলহাজ্ব আব্দুল করিম মধুর দ্বিতীয় সন্তান। তার বাবা কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শ্রমিকদের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন।
বাবার দেখানো পথ অনুসরণ করে সহিদুজ্জামান রাসেলও দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করে আসছেন। নির্বাচনে স্টিয়ারিং মার্কায় বিপুল ভোটে তার বিজয়কে শ্রমিকদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন তার সমর্থকরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল ভবিষ্যতে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রমিক ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















