স্টাফ রিপোর্টার
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়ন জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইউনিয়নটিকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাস মুক্ত ও এবং জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে সক্রিয় রয়েছে পরিচ্ছন্ন রাজনীতিবিদ সুনামগঞ্জ আদালতের উদীয়মান তরুণ এডভোকেট মহিউদ্দিন। তিনি শিক্ষা, ন্যায়, উন্নয়ন,স্বচ্ছতার মধ্যে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান লড়াইয়ে জন্য প্রার্থীতা ঘোষণা করেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি ও লক্ষ্য
আসন্ন নির্বাচনে ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এলাকার পরিচিত মুখ তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন । শিক্ষাগত যোগ্যতা, সামাজিক সম্পৃক্ততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে তার একটি শক্ত অবস্থান রয়েছে।
তিনি মূলত যে বিষয়গুলোকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নির্বাচনী এজেন্ডা তৈরি করেছেন, তা হলো:
মাদকনির্মূল:১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা।
আধুনিকায়ন: ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তোলা।
জবাবদিহিতা নিশ্চিতকরণ: ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া।
জনকল্যাণ: ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার রক্ষা এবং সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করা।
স্থানীয় ভোটারদের প্রত্যাশা এলাকার সচেতন ভোটারদের মতে, নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের সার্বিক উন্নয়নে একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও জনবান্ধব নেতৃত্ব অত্যন্ত জরুরি। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যারা অতীতেও সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন, এমন নেতৃত্বই এবার ভোটারদের প্রধান পছন্দ। প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন, যা নির্বাচনী পরিবেশকে আরও চাঙ্গা করে তুলেছে এডভোকেট মহিউদ্দিন। তিনি সকলের সহযোগিতা দোয়া প্রার্থী।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















