মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক জিয়ার বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচীতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।শনিবার (১৫ আগস্ট) ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াদ হাসানের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জ্যাকি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশ ও সাধারণ মানুষের কল্যাণে ছাত্রদলের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আতিকুর রহমান শান্ত, রেজভী রহমান, মোঃ নাঈমুর সরকার দুর্জয়, রিফাত ইসলাম, মোঃ শফিউল্লাহ কাউসার, মোঃ সুমন বাপ্পি, মোঃ জুনায়েদ ও মোঃ নাহিদ রানা। এছাড়া সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাধারণ শিক্ষার্থীরাও এই বৃক্ষরোপণ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















