ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা পিরোজপুরে চাঞ্চল্যকর ডা/কা/তি মামলার পলাতক আ/সা/মি আতিকুর রহমানকে রাজশাহীতে র‌্যাব ৮ কর্তৃক গ্রে/প্তার নৌযান শুমারি-২০২৬: পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি, মাঠে নামছেন ১৩০ গণনাকারী উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ শিক্ষার্থীকে সংবর্ধনা আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে লাশ উদ্ধারের রহস্য উন্মোচন: ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক বন্ধু গ্রে/প্তার, আদালতে স্বীকারোক্তি মিথ্যা তথ্য ও স্ট্যাটাসকো অমান্য করে সংবাদ প্রকাশের অভিযোগ: কালবেলার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত উত্তরা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক এহসান মাহতাব ফারাহী: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ বিগত কিছু দিন থেকে দেখছি কিছু পথভ্রষ্ঠ হিন্দুদের নোংড়ামি

উত্তরা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক এহসান মাহতাব ফারাহী: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

উত্তরা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে এম এ এহসান মাহতাব ফারাহী ক্লাবের নেতৃত্বভার গ্রহণ করেছেন।

​গত ২২ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে পূর্বের ফলাফল বাতিল করে নির্বাচন কমিশন। পরবর্তীতে গত ১৮ আগস্ট এক জরুরি সভার মাধ্যমে প্রাপ্ত ভোটের ভিত্তিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ পারভেজকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ এহসান মাহতাব ফারাহী।

​সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মানিক খান, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব এবং সাংগঠনিক সম্পাদক পদে শিপার মাহমুদসহ মোট ১২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে।

​গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকার জসিমউদ্দীন এভিনিউস্থ উত্তরা প্রেস ক্লাব প্রাঙ্গণে এক উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত এই কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মোঃ সেলিম কবির, নির্বাচন কমিশনার মনির হোসেন জীবন এবং নির্বাচন কমিশনার (সদস্য সচিব) শেখ মনিজ্জামান জুয়েলের উপস্থিতিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুরো কমিটি আগামী দিনের জন্য ক্লাবের কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

উত্তরা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক এহসান মাহতাব ফারাহী: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

আপডেট টাইম : ০১:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬