ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্বোধন উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী ‎জনতার দ্বারে প্রশাসন, পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মা/দক কারবারি আ/টক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মা/দক কারবারি আ/টক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা।
আটককৃত আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন আব্দুস সাত্তারকে আটক করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা।
এ সময় তার সঙ্গে থাকা ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তারা।
পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিছ ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মা/দক কারবারি আ/টক

আপডেট টাইম : ০৭:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬