ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্বোধন উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী ‎জনতার দ্বারে প্রশাসন, পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মা/দক কারবারি আ/টক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা

‎জনতার দ্বারে প্রশাসন, পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি

জাকির ফরাজী:

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বুধবার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের অভিযোগ, আবেদন ও নানা সমস্যার কথা সরাসরি শুনেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

গণশুনানিতে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে নাগরিকরা তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে এসব বিষয় শুনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য কয়েকটি বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আওতাধীন বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

গণশুনানিতে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সাধারণ মানুষের সমস্যাগুলো সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই গণশুনানির মূল উদ্দেশ্য। নাগরিকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পান এবং তাদের অভিযোগের যথাযথ প্রতিকার হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাগরিকদের উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রতি বুধবার অনুষ্ঠিত এ গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা বাড়ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এজাহারের এক ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

‎জনতার দ্বারে প্রশাসন, পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি

আপডেট টাইম : ০৭:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬