ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

সমুদ্রে ভাসছে ২০,০০০ ফুটবল মাঠের সমান এক পাথর

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে একটি প্রকাণ্ড ভাসমান আগ্নেয়শিলার সন্ধান দিল দুই নাবিক। প্রশান্ত মহাসাগরে এই নতুন ও বিশাল পাথরের আবিস্কারের ফলে স্বভাবতাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জীববিজ্ঞানীরা।
সম্প্রতি গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে গ্রেট বেরিয়ার রিফ প্রায় ধ্বংসের মুখে। যার ফলে বিলুপ্তির মুখে বিশাল সংখ্যক সামদ্রিক প্রাণী। তবে এই বিশালাকার আগ্নেয়শিলার সন্ধানে ফের সামদ্রিক জীববৈচিত্রে প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন জীববিজ্ঞানীরা।

এই আগ্নেয় পাথরটি সমুদ্রের উপরিভাগে প্রায় ১৫০ কিমি বিস্তৃত। যা গোটা ম্যানহাটান শহরটি এই পর্বতের মধ্যে ঢুকে যেতে পারে। এছাড়াও এর বিস্তৃতি সম্পর্কে বলতে গেলে আরও ভালো হয়, এটি প্রায় ২০ হাজার ফুটবল মাঠের সাইসেজর সমান। মনে করা হচ্ছে, অগ্ন্যুত্‍পাতের ফলেই এই বিশালাকার পাথেরর সৃষ্টি। এর গায়ে প্রচুর গর্ত ও কালো দাগ রয়েছে।
গত ৯ আগস্ট, প্রশান্ত মহাসাগর পার হওয়ার সময় এই দৈত্যাকার পাথরের হদিশ পান অস্ট্রেলিয়ান দম্পতি। তারা অনলাইনে জানান, আমার এক পাহাড়ি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে প্রবেশ করি। যেখানে বাস্কেটবল থেকে মার্বেলের সাইজের পিউমিস পাথর দিয়ে তৈরি শিলাটি মহাসাগরের উপর ভেসে রয়েছে। চাঁদের আলোয় ও বোটের স্পটলাইটে এই পাথর স্পষ্ট দেখা গেছে।

একই দিনে, নাসাও এই ভাসমান নয়া পর্বতের হদিশ দেয়। নাসার স্পেস স্যাটেলাইটেও এই বিশালাকর পাথর দেখতে পাওয়া যায়। একই তথ্য নিয়ে নাসাও সেই ছবি প্রকাশ করে এদিন। তবে, এই ভাসমান বিশালাকার আগ্নেয়পর্বতে অস্ট্রেলিয়ার কোরাল রিফের সামদ্রিক জীববৈচিত্রকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন ড. জুটজেলার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

সমুদ্রে ভাসছে ২০,০০০ ফুটবল মাঠের সমান এক পাথর

আপডেট টাইম : ১২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯