ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বিচার বিভাগের বিদ্যমান বিভিন্ন জটিলতা ও সংকট নিরসন করে বিচারিক কার্যক্রমে আরও গতিশীলতা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী বলেন, স্থানীয় আদালতকে কেন্দ্র করে যেসব সমস্যা ও সংকটের কথা তিনি শুনেছেন, সেগুলোর বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এসব সমস্যা সমাধান করেই সরকার সামনে এগিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

আপডেট টাইম : ০৪:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬