ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দক্ষিণ সিটি করপোরেশন ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম।

এ সময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী

আপডেট টাইম : ১১:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬