ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে শিক্ষা অনুদান বিতরণ

জেলায় আজ সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে সদর ও হাইমচর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট পাঁচলাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে শিক্ষা অনুদান বিতরণ

আপডেট টাইম : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬