ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰে/ফ/তার ২ সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ সরকারের উদ্দেশ্য মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নেওয়া : মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা মুখর ঝালকাঠির অতিথিদের পদচারণায় তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি ‎ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পিরোজপুরে রানা ভাইর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২২টি অবৈধ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার চলমান তদারকির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ‘পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ’ এই সতর্কতা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা প্রদান নিষিদ্ধ।

আইনটির ৪(২) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা কিংবা পেমেন্ট সেবা প্রদান করতে পারবে না। এ বিধান লঙ্ঘন আইনের ৩৭ (১) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক চিহ্নিত প্রতিষ্ঠানগুলো হলো— বহুদুর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপড়া পে।

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, অনুমোদনহীন পেমেন্ট সেবা প্রদানকারীদের মাধ্যমে লেনদেন করলে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট খাতের ওপর নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

২২টি অবৈধ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

আপডেট টাইম : ০৩:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬