– শিক্ষার্থী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখেরবাতী আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে পাওয়া যায়নি বলে দেখা গেছে। আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে অনুসন্ধানে এ চিত্র দেখা যায়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য সুজন আহমেদকে বাড়ি থেকে ডেকে এনে বিষয়টি যাচাই করা হয়। এসময় তিনি বলেন বিদ্যালয়টি ১৯৮৯ সাল থেকে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছিলো কিন্তু বর্তমানে স্কুলের এই অবস্থা যাহা আপনারা স্বচক্ষে দেখছেন।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) নাজমুল হাসান বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”বিদ্যালয়ের নির্ধারিত সময়ের আগেই তালা দিয়ে চলে যাওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























