ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

আগামীকাল এফবিসিসিআই যাচ্ছে বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরামে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ‘বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম’ এবং ‘১৩তম টরেন্টো গ্লোবাল ফোরাম’ এ অংশ নিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রোববার সংগঠনটির একটি বাণিজ্য প্রতিনিধি দল কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

কানাডার টরেন্টোতে অনুষ্ঠেয় এ ব্যবসায়ীক ফোরামে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে রয়েছেন ৬ সদসের প্রতিনিধি দল। এফবিসিসিআই জানায়, আগামী ৩ সেপ্টেম্বর টরেন্টোতে অনুষ্ঠেয় বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল।

প্রতিষ্ঠানটি আরও জানায়, টরেন্টোতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এবং অন্টারিও চেম্বার অব কমার্সের আয়োজনে অনুষ্ঠেয় এ ফোরামে স্বাগত বক্তব্য রাখবেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। ফোরামে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাত এবং কেন কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবে এ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন। বিজনেস ফোরামে এফবিসিসিআই এবং অন্টারিও চেম্বার অব কমার্স-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অন্টারিওর অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং বাণিজ্যবিষয়ক মন্ত্রী ভিক্টর ফিডেলি থাকবেন। এফবিসিসিআই সভাপতি ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১৩তম টরেন্টো গ্লোবাল ফোরামে’ বিষয়ে বক্তব্য দিবেন।

এ ছাড়াও এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধি দল টরেন্টোর ডেপুটি মেয়র, হাম্বার ইনস্টিটিউট অব টেকনলোজি অ্যান্ড অ্যাডভান্স লার্নিং, ইন্টারন্যাশনাল ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেনেকা কলেজ, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন (ওআইএসই) এবং বিহেভিয়ারাল ইকনোমিকস ইন একশন রোটম্যান (বিইএআর)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এফবিসিসিআই প্রতিনিধি দলে আরও রয়েছেন এফবিসিসিআই সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজনু, নিজামুদ্দিন রাজেশ এবং এফবিসিসিআই পরিচালক সুজিব রঞ্জন দাস, মনির হোসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

আগামীকাল এফবিসিসিআই যাচ্ছে বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরামে

আপডেট টাইম : ১১:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯