ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার

বিশেষ প্রতিনিধি:
ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় পুরোনো দিনের একটি ফিলিপস ভিএইচএস ভিডিও ক্যাসেট প্লেয়ার ও একটি এইচপি মনিটর উপহার দিয়েছেন এস এম ওহিদুজ্জামান বাবুল। ৭ নভেম্বর ২০২৬ তারিখে তাঁর পক্ষ থেকে উপহারসামগ্রী দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়।একসময় ভিএইচএস প্লেয়ার পারিবারিক স্মৃতি সংরক্ষণ, সিনেমা ও বিভিন্ন অনুষ্ঠান দেখার অন্যতম মাধ্যম ছিল। তাই পুরোনো এই যন্ত্রগুলো অতীতের প্রযুক্তি ও জীবনযাপনের গুরুত্বপূর্ণ স্মারক।খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালার কার্যক্রম ২০২২ সালে শুরু হয়। বর্তমানে এখানে ৩০০-এর বেশি ধরনের পুরোনো, ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় সামগ্রী সংরক্ষিত রয়েছে।উল্লেখ্য, ২০০৩ সালে নিশাত আর্ট কোচিং নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং ২০০৮ সালে নাম পরিবর্তন করে খুলনা আর্ট একাডেমি রাখা হয়। এস এম ওহিদুজ্জামান বাবুলের সহধর্মিণী রশিদা পারভীন প্রতিষ্ঠানটি গড়ে তোলার অন্যতম উদ্যোক্তা ছিলেন।

নিশাত পরিবারের সঙ্গে একাডেমির দীর্ঘদিনের সুসম্পর্ক আজও অটুট রয়েছে। প্রতিষ্ঠানটির পথচলায় এই পরিবারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।মিলন বিশ্বাস বলেন, “পুরোনো সামগ্রী শুধু বস্তু নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি সময়, মানুষের জীবনযাপন ও অসংখ্য স্মৃতি। এস এম ওহিদুজ্জামান বাবুলের এই উপহার আমাদের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে। নিশাত পরিবারের প্রতি খুলনা আর্ট একাডেমি সারাজীবন কৃতজ্ঞ থাকবে।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার

আপডেট টাইম : ১২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬