ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন, দামে খুশি কৃষকরা তুরাগে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেফতার ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার রুশ জাহাজে হা/ম/লায় আ/হত লিবিয়ার নৌবাহিনীর দুই সদস্যের মৃ/ত্যু সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শুধু সাময়িক সমস্যা মোকাবিলা করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেছেন, কোনো রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করলে সেখানে সাময়িক মলম দেওয়ার প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতি নির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় যুক্ত করার কোনো বিকল্প নেই।

আজ রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ প্রমুখ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ৮ মাস ধরে আমাদের মন্ত্রণালয়কে মূলত বিভিন্ন সংকটের পেছনে দৌড়াতে হয়েছে, ফায়ার ফাইটিং করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে।

এ সময় তিনি আরও বলেন,  ‘সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ২ কোটি শিশুর কাছে মাত্র এক মাসের মধ্যে টিকা ও কোল্ড চেইন নিশ্চিত করে পৌঁছে দেওয়া কোনো সহজ কাজ ছিল না। এটি কোনো ক্লিনিশিয়ানের একার কাজ নয়, এর জন্য প্রয়োজন পড়েছে দক্ষ পাবলিক হেলথ স্পেশালিস্টদের নিখুঁত অপারেশনাল ও লজিস্টিক প্ল্যানিং।’

স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন পাবলিক হেলথ বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে যদি ডিস্ট্রিক্ট হেলথ ম্যানেজমেন্ট ও মনিটরিং সাজানো যেত, তবে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেত।

তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার হয়নি। প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা থাকলেও স্বাধীনতার ৫৪ বছরে সরকারি খাতে তা এখনো সমান সমান বা একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্সে আটকে আছে।

ড. এম এ মুহিত আরও বলেন, এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হসপিটাল ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।

সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি  শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার মূল ভিত্তিই হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা।

এম এ মুহিত বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা রয়েছে, তাদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতার আলোকে রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার কাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরই করতে হবে।

নিপসম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এক সময় নিপসমের নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল, যা ফিরিয়ে আনা জরুরি।

ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রটির আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়ন করে শিক্ষার্থীদের সরাসরি মাঠে গিয়ে কাজের অভিজ্ঞতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য হলো প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। সেই জায়গায় প্রতিমন্ত্রী জোর দিচ্ছেন এবং সরকারের লক্ষ্য অর্জনে এর বিকল্প নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬