ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

চুয়াডাঙ্গায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সমাবেশ

 চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান সম্পর্কিত এক সচেতনতামূলক অভিভাবক সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা  ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভা আয়োজিত এবং ইউনিসেফ-এর সার্বিক সহযোগিতায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে এইচপিভি টিকার গুরুত্ব এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর বিশ্বের প্রায় ৬ লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। একটি জরিপে দেখা গেছে, এরমধ্যে ৩ লাখ ৪২ হাজার নারী মৃত্যুবরণ করেন।

এই জরায়ুমুখ ক্যান্সার রোধে একমাত্র কাজ করে এইচপিভি টিকা। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ৭৬ শতাংশ এবং পৌরসভায় ৪০ শতাংশ নারীকে এইচপিভি টিকার আওতায় আনা হয়েছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা নেয়া খুবই জরুরি।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার বলেন, বিশ্বের প্রায় ১৪০টি দেশে এইচপিভি টিকা দেয়া হয়। ক্যান্সার রোধে এই টিকাটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখি অধিকাংশ নারীদেরই ব্রেস্ট ক্যান্সার এবং  জরায়ুমুখ ক্যান্সার হয়ে থাকে। তিন ডোজ এইচপিভি টিকা নেয়া থাকলে ক্যান্সার রোধ করা অনেকাংশে সম্ভব। ৯ থেকে ১৪ বছর বয়সী কন্যা শিশুদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, অনেক অভিভাবকদের মাঝে ভুল ধারণা রয়েছে যে, এই টিকা নিলে বন্ধ্যাত্ব হয়। আসলে এটা ভুল ধারণা। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকা নেয়া খুবই জরুরি।

এইচপিভি টিকা গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এই টিকার বিষয়ে ব্যাপক পরিমাণে জনসচেতনতার প্রয়োজন।

এসময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারহানা ওয়াহিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, ডা. খন্দকার ইমরান হাসিবসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

চুয়াডাঙ্গায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সমাবেশ

আপডেট টাইম : ০১:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬