ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

দলীয় নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আসন্ন ইউপি নির্বাচন ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

বাগেরহাট জেলা পরিষদের কনফারেন্স কক্ষে শনিবার রাতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার নয়টি উপজেলা এবং বাগেরহাট, মংলা ও মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির শীর্ষ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কার্যক্রম মোকাবিলায় করণীয় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয়ী একক প্রার্থী নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে যোগ্য, জনসম্পৃক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই ব্যক্তিস্বার্থ বা দলীয় বিভেদ নয়, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী কর্মকৌশল নির্ধারণ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি ও বিশৃঙ্খলা পরিহার করে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের আস্থা অর্জন করতে হলে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।

সভায় উপস্থিত নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থী নির্ধারণের বিষয়ে নিজ নিজ মতামত ও বক্তব্য তুলে ধরেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

দলীয় নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০১:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬