ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইউক্রেনে একটি বিমান বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। বিমানটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে শুক্রবার সকালে বিধ্বস্ত হয়।

এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা মালামাল সরবরাহে অ্যান্তোনোভ-১২ নামের সামরিক বিমানটি ব্যবহৃত হতো। ইউক্রেন এয়ার অ্যালাইয়ান্সের ওই বিমানটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয়।

বিমানটি স্পেনের ভিগো থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সাত ক্রু এবং অপর এক যাত্রী ছিলেন। তারা মালামাল বহন করছিলেন।

তবে ওই বিমানে করে কী ধরনের মালামাল বহন করা হচ্ছিল তা জানা যায়নি। ইউক্রেনের নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি একটি সামরিক কার্গো বিমান ছিল। এটি লভিভ বিমানবন্দরে জ্বালানি নেয়ার জন্য অবতরণ করার আগেই বিধ্বস্ত হয়।

চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইউক্রেনে একটি বিমান বিধ্বস্তে নিহত ৫

আপডেট টাইম : ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯