ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর বোর্ড অব ট্রাস্টিজ (ট্রাস্টি বোর্ড) ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনস গঠন করেছে সরকার। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিরোধ নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম-কে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনসের চেয়ারম্যান করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ড. মো. ইলিয়াস আল-মামুন এবং মনজুরুল আলম। এছাড়া রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত উপাচার্য (যদি থাকেন) পদাধিকারবলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অভ্যন্তরীণ বিরোধের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৫(৭) অনুযায়ী বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনস গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে ৮টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— চেয়ারম্যান ও সদস্যদের এক বছরের জন্য নিয়োগ, এই সময়ের মধ্যে নতুন বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন, প্রয়োজনে সর্বোচ্চ ছয় মাস মেয়াদ বৃদ্ধি, ট্রাস্টি বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব পালন, প্রতি তিন মাসে অন্তত একটি সভা এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো।

এদিকে, প্রজ্ঞাপনটি প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম মরতুজা জানান, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সামনে আসে। পরে ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে পরিবর্তন এলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এরই ধারাবাহিকতায় নানা অভিযোগ ও শর্ত লঙ্ঘনের কারণে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সর্বশেষ সরকার ট্রাস্টি বোর্ড ভেঙে প্রশাসনিক বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ০২:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬