বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মানুষের বসবাস উপযোগী সাভার গড়ে তুলতে চাই:চৌধুরী হাসান সারাওয়ার্দী নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪২৮ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ব্যবসায়ীরা বলছেন, আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সর্বসাকুল্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

শনিবার (১৯ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট টানা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দী সিটিজেন নিউজকে বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রযেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের দক্ষতায় নগরের এ প্রধান মার্কেটটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে আমরা আগুনের খবর পাই। খবর পেয়েই নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ফলে আগুন বড় হতে পারেনি।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণও কম নয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় হকার্স মার্কেট। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এ মার্কেটে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে। নগরের নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম পছন্দের স্থান এ জহুর হকার্স মার্কেট। ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com