ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সরকারিভাবে জাপান যেতে অর্থ লেনদেন না করার পরামর্শ

জ্যেষ্ঠ প্রতিবেদক: সরকারিভাবে জাপানে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কোন ধরনের অর্থ লেনদেন না করার জন্য সতর্ক করছে বাংলাদেশ সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যাওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ধারিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্তরাই শুধু জাপানে যেতে পারবেন।

মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালিত টিটিসি থেকে সফলভাবে জাপানি ভাষা শিক্ষা কোর্স শেষ করে জাপান যেতে পারবেন। তবে কোর্স শেষ করার পর আইএম জাপানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সম্পূর্ণ বিনা খরচে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে প্রশিক্ষণার্থীরা জাপান যাবেন।

যারা যেতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স সর্বনিম্ন ২০ সর্বোচ্চ ২৮ বছর হবে। উচ্চতা পুরুষ কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। প্রশিক্ষণার্থীকে অবশ্যই শারীরিক ফিটনেস থাকতে হবে। সরকারিভাবে যে প্রশিক্ষণ দেয়া হবে সেটির জন্য প্রশিক্ষণার্থীকে ১ হাজার টাকা কোর্স ফি দিতে হবে।

এছাড়া মন্ত্রণালয়ের কোন ব্যক্তি বা বাইরের কারও কাছে কোন ধরনের আর্থিক লেনদেন না করতে মন্ত্রণালয় থেকে সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, ৩২টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসের জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স চলছে। জাপান ২০২৫ সালের মধ্যে ১৪টি সেক্টরে বাংলাদেশসহ ৯টি দেশ থেকে ৩ লাখ ৪০ হাজার জনবল নিয়োগ দেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

সরকারিভাবে জাপান যেতে অর্থ লেনদেন না করার পরামর্শ

আপডেট টাইম : ১১:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯